প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশ এখন দুই ভাগে বিভক্ত’ বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, ‘একদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক জনতা, আরেক দিকে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী “রাম-বামে” মিশ্র ভিনদেশি রাজাকার।’বিবৃতিতে এ দুই নেতা দাবি করেন, সরকার মানুষের জান-মাল, ইমান ও ধর্মীয় অনুভূতি নিয়ে বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। নাস্তিক-মুরতাদদের সীমাহীন পৃষ্ঠপোষকতা দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, তারা এখন দেশবাসীর ওপর আদেশ-নিষেধ আরোপ করছে। আরেক দিকে তৌহিদি জনতা যখন ইমানের দাবি নিয়ে মাঠে নামে, তখন সরকার নির্বিচারে গুলি করে প্রাণ কেড়ে নিচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। বিজ্ঞপ্তি।