দেশ এগিয়ে যাওয়ায় কারও কারও পছন্দ হচ্ছে না: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের সহায়তা করছে তারা দেশ ও জাতির শত্রু। একটি মহল যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়াতে এবং তাদের বাঁচাতে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ এগিয়ে যাওয়ায় কারও কারও পছন্দ হচ্ছে না। তারা অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, নাজিম দেওয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান।স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে তিন লক্ষাধিক টাকার ৮৯টি চেক বিতরণ করা হয়।