দেশ ও জনগণকে রক্ষায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও জাতিকে রক্ষার জন্য বিএনপির ওপর মানুষের নির্ভরতা অনেক। তাই বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। স্বার্থ ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান গণবিরোধী সরকার পতনের আন্দোলনে শামিল হতে হবে। গতকাল সোমবার বরগুনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।দুপুর একটায় শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার এতে সভাপতিত্ব করেন। মজিবর রহমান বলেন, ‘ আমরা এবং দেশের মানুষ বিশ্বাস করে, আওয়ামী লীগের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।’