দেশ ও মানুষ বাঁচাতে সিপিবির ১১ দফা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও মানুষ বাঁচাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাদের ১১ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও পুরান ঢাকার লালবাগে সিপিবির পৃথক পদযাত্রা ও সমাবেশ থেকে নেতারা এ দাবি জানান।দলটির এই ১১ দফা দাবির মধ্যে আছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, রাজধানী থেকে রিকশা উচ্ছেদ বন্ধ, গ্যাস, বিদ্যুৎ, পানি, যানজট, জলাবদ্ধতার সমাধান, বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও খনিজ সম্পদ রক্ষা।হাজারীবাগ বাজারে অনুষ্ঠিত সমাবেশে শংকর আচার্য্য ও মিরপুর গোল চত্বরের সমাবেশে ইদ্রিছ আলী সভাপতিত্ব করেন। সিপিবির ঢাকা কমিটির দক্ষিণ ও পশ্চিম জোনের উদ্যোগে অনুষ্ঠিত পৃথক এসব সমাবেশে দলের নেতা আবদুল কাদের, আহসান হাবিব, সুকান্ত শফি কমল, সিদ্দিক আহমেদ, সামসুল আলম, মনিষা মজুমদার, দিলীপ বেপারী প্রমুখ বক্তব্য দেন।