দেশ কোন দিকে যাচ্ছে বলা কঠিন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাজোটের শরিক হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এক দল দা-কুড়াল নিয়ে মাঠে নামার জন্য মানুষকে আহ্বান জানিয়েছে, আরেক দল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় দেশ কোন দিকে যাচ্ছে, তা বলা খুব কঠিন। তবে এটুকু বলা যায়, খুব একটা ভালো অবস্থার দিকে দেশ এগোচ্ছে না। দেশ সংকটের দিকেই এগোচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া প্রয়োজন।

আজ বুধবার বিকেলে রংপুর শহর নিজ বাড়ি পল্লী নিবাসে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এরশাদ এ কথা বলেন।
এর আগে সকালে এরশাদ রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের অবস্থা ভালো না। মানুষ শান্তিতে নেই। আসুন এই ঈদে সবাই দোয়া করি দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে।’
এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।