দেশ চলছে হিটলার মুসোলিনির শাসনের মতো: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক গুম, অপহরণ ও খুনের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমার আমলে একটাও গুম খুন হয়নি। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। কখন কে গুম হয়ে যায়, এ চিন্তায়।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, গুম-খুন ও অপহরণ বন্ধে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দেশ এখন হিটলার-মুসোলিনির শাসনের মতো চলছে।
সভায় এরশাদ তাঁকে ‘খুনি’ বলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, আমি জিয়ার খুনি। জিয়া যখন খুন হন, জাস্টিস সাত্তার তখন ক্ষমতায়।