দেশ ছেড়েছেন আজমেরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজমেরী মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের মূল হোতা বলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া সুলতান শওকত (ভ্রমর) সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের ভাতিজা।

গোয়েন্দা সূত্র জানায়, ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সুলতান শওকত ১২ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বেই ত্বকীকে খুন করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি জবানবন্দি দেওয়ার পরদিন ১৩ নভেম্বর গভীর রাতে আজমেরী ওসমান দেশত্যাগ করেন।

সুলতান শওকতের জবানবন্দিতে ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে আরও যাঁদের নাম এসেছে, তাঁরা সবাই আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী। নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমানের বিভিন্ন সভা-সমাবেশে তাঁদের দেখা যেত।

 সূত্র জানায়, দেশত্যাগের আগে আজমেরী সর্বশেষ রাজধানীর ধানমন্ডিতে তাঁর চাচা বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানের ফ্ল্যাটে ছিলেন। ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রবিউল হক গত রাতে প্রথম আলোকে বলেন, ‘শওকতের দেওয়া জবানবন্দিতে আজমেরী ওসমানসহ যাঁদের নাম এসেছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর দেশত্যাগের বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’