দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, আইন নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে৷ েকানো আইন নেই, শৃঙ্খলা নেই, জীবনের নিরাপত্তা নেই৷ ঘরে ঘুমাতে পারি না ভয়ে৷ রাস্তায় বেরোতে পারি না ভয়ে৷ কোথায় কে গুম করে, গুলি করে হত্যা করে তার ঠিক নেই৷’
গতকাল সোমবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির প্রতিনিধি সভায় এরশাদ এসব কথা বলেন৷ তিনি বলেন, ‘খবরের কাগজ খুললেই দেখি, মৃত্যু আর মৃত্যু৷ রক্ত আর রক্ত৷ এ কোন সভ্যতায় বাস করছি আমরা?’
এরশাদ বলেন, সন্ত্রাস, খুন, গুম বন্ধ করতে সৎসাহসের প্রয়োজন হয়৷ এর জন্য নেতাকে বলতে হবে, গুম-খুন বন্ধ চাই৷ তখন সব বন্ধ হবে৷ কিন্তু এ কথা বলেন না, কারণ তারা দলের লোক৷ এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার পলাতক আসামি নূর হোসেনের নাম উল্লেখ করে এরশাদ বলেন, পত্রিকায় দেখলাম তাঁর কাছে অনেকগুলো বৈধ অস্ত্র৷ যে লোক সন্ত্রাসী, খুনের মামলার অাসামি, তাঁর কাছে বৈধ অস্ত্র থাকে কী করে? তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে জাতির জন্য ‘অভিশাপ’ বলে মন্তব্য করেন৷