প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশ নিয়ে আইল ঠেলাঠেলি বা জেদাজেদি করবেন না। এই দেশ শেখ হাসিনা বা খালেদা জিয়ার নয়।’ গতকাল শনিবার বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলায় বিজয় মেলা উদ্বোধনকালে শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশে এ কথা বলেন সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা।মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। মেলা উদ্যাপন কমিটির সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুল মোস্তফা প্রমুখ। মেলায় ৩০টি ছোট ছোট স্টল স্থান পেয়েছে। এ ছাড়া সার্কাস ও নাগরদোলার আয়োজন থাকছে।