দেশ-বিদেশে অপপ্রচার চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশ-বিদেশে অপপ্রচার চালিয়ে আর আদালতে রিট করে একটি মহল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। রিট করে আর অপপ্রচার চালিয়ে বিচার ঠেকানো যাবে না। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সরকারি কৌঁসুলিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইনমন্ত্রী বলেন, দেশ-বিদেশে প্রচারণা চালানো হচ্ছে যে সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যুদ্ধাপরাধীদের বিচার করছে। যাঁরা এসব অভিযোগ করছেন তাঁরা আসলে ভুল করছেন।