দেশ হতাশার মধ্য দিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সারা বিশ্বে পুঁজিবাদের বর্বরতা চলছে। বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহ। দেশ হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণ বিকল্প রাজনৈতিক দল বা শক্তি আশা করে।

আজ শুক্রবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সিরাজুল ইসলাম চৌধুরী।

সাবেক সোভিয়েত ইউনিয়নে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি এই মতবিনিময়ের আয়োজন করে।

মতবিনিময়ে কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সারা দেশে এখন জ্ঞানের চর্চা নেই। গবেষণা নেই। প্রকাশনা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জন্য গবেষণা এখন আর গুরুত্বপূর্ণ নয়। গবেষণা হলেও তার সামাজিক প্রাসঙ্গিকতা থাকে না। এ অবস্থা থেকে উত্তরণে জ্ঞানের চর্চা বাড়াতে হবে।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপনে জাতীয় কমিটি আগামী ১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আজকের মতবিনিময়ে উপস্থিত ছিলেন কমিটির আরেক আহ্বায়ক ভাষা সৈনিক আহমেদ রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজফার হোসেন।