সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ‘বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র। যেখানে আদিবাসী ও বাঙালি সমান মর্যাদা নিয়ে জীবনযাপনের নিশ্চয়তা পাবে।’
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার নিমগাছি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল কুমার মাহাতো। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি অধ্যাপক আবদুল আজিজ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।