দেশকে অকার্যকর করতেই বিডিআর বিদ্রোহের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, দেশকে অকার্যকর করতেই ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের জন্ম। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করে দোষীদের বিচার দাবি করেছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এ দাবি জানান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞ দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা উচিত। এটা এখন জনগণের দাবি।পিলখানা হত্যাযজ্ঞের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল ‘পিলখানা ট্র্যাজেডি: বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশপ্রেমিকের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বিডিআর হত্যা পরিকল্পিত। একে তাৎক্ষণিক উত্তেজনা ভাবার কোনো কারণ নেই। বিডিআরকে ধ্বংস করতেই এটা ঘটানো হয়েছে।