দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের স্থায়ী কমিটির সদস্য সাংসদ শিরীন আখতার অভিযোগ করে বলেছেন, জঙ্গি এবং যুদ্ধাপরাধী অপশক্তিকে নিয়ে খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিরীন আখতার। জেলা শিল্পকলা একাডেমীতে বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের সহধর্মিণী সাংসদ লুৎফা তাহের, জাসদের সাংগঠনিক সম্পাদক নঈমুল আহসান, ওবায়দুর রহমান, উপদেষ্টা মো. সলিম উল্লাহ।