দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে জামায়াত। পাশাপাশি তিনি এও বলেছেন, জামায়াত-শিবির নাশকতার যত চেষ্টাই করুক, তাতে আইনশৃঙ্খলা-পরিস্থিতির অবনতি হবে না।গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে আন্তবিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের সাহারা খাতুন এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা তো দেখেছেন, তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা-পরিস্থিতি যেভাবে শক্ত হাতে রক্ষা করতে পেরেছি, তা আগামীতেও রাখব।’সরকার নাটক সাজিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, জামায়াতের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাটক করলে তারা করতে পারে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হবে ট্রাইব্যুনালে—ছাত্রশিবির নেতার এমন হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা শিবিরের কাছে দায়বদ্ধ নই।’