দেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি-জামায়াত: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপু মনি
দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ দিতেই বিএনপি অবরোধের নামে দেশে হত্যা-নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায়।
আজ মঙ্গলবার অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরে অবরোধবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দীপু মনি।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, বিরোধীদলীয় নেতা এ দেশের মানুষের জন্য নয়, পাকিস্তানিদের জন্য রাজনীতি করেন। এ সময় রাজনৈতিক কর্মসূচির নামে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

দীপু মনি আজ চাঁদপুরের দোকানঘর, বহরিয়া, চান্দ্রাসহ বিভিন্ন এলাকায় অবরোধবিরোধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।