প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান্নর ভাষা আন্দোলনের কিংবদন্তি ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, বর্তমানে দেশের অবস্থা ভালো না। দেশে দেশপ্রেমের অভাব দেখা দিয়েছে। দেশকে আশার আলো দেখাতে পারছেন না রাজনীতিকেরা। গতকাল সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে আল হেলাল একাডেমি আয়োজিত একুশের আলোচনা সভা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ভাষাসৈনিক মতিন বলেন, আজকাল সবাই মিথ্যা বলে। রাজনীতিবিদেরা তো কেউ আর সত্য বলেনই না। সরকারি ও বিরোধী দলের মধ্যে যে টানাপোড়েন, তাতে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে।মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ও বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার, এম আবদুল্লাহ, হারুন অর রশিদ, মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।