দেশকে উন্নতির শিখরে নিতে যোগ্য নেতৃত্ব চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক নেতৃত্বই পারে একটি দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে। কিন্তু সেই নেতৃত্ব ও যোগ্য নেতার অভাবেই স্বাধীনতার ৩৮ বছরেও বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। কিন্তু সামনে আরও দিন আছে। কাজেই বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিসহ সবকিছু ঠিক করতে দরকার যোগ্য নেতার।নেতৃত্ব বিষয়ক বিবিসির বিশেষ বাংলাদেশ সংলাপে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার ঢাকার লালবাগ কেল্লায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি হোসেন খালেদ এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চন।সংলাপের শুরুতেই এক দর্শক জানতে চান, স্বাধীনতার ৩৮ বছরেও কি দেশ যোগ্য কোনো নেতা পেয়েছে? জবাবে দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতা পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তাঁকে হত্যা করা হয়েছে। এর পর এ দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। ফলে যোগ্য নেতা তৈরির প্রক্রিয়া ব্যাহত হয়েছে।আমীর খসরু বলেন, সম্পদের সীমাবদ্ধতাসহ নানান সমস্যা রয়েছে বাংলাদেশে। তার পরও দেশের উন্নয়ন হয়েছে। অব্যাহত গণতান্ত্রিক চর্চা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তিনি।হোসেন খালেদ বলেন, এই দেশকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ আছে। এ জন্য যোগ্য নেতা দরকার। ইলিয়াস কাঞ্চন বলেন, বঙ্গবন্ধু যে মুক্তির সংগ্রামের কথা বলেছিলেন, সেই মুক্তি আজও বাংলার মানুষের হয়নি, কারণ, স্বপ্ন দেখার মতো নেতা নেই।সংলাপে এক দর্শক জানতে চান, জাতীয় নেতৃত্ব তৈরির অন্যতম মাধ্যম ছাত্ররাজনীতি হলেও সেটা কি ঠিক পথে আছে? জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষাঙ্গনে যে ছাত্ররাজনীতি এখন চলছে, সেটি সঠিক রাজনীতি নয়। দীপু মনি বলেন, বাংলাদেশের সব অর্জনে ছাত্ররাজনীতির বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু আজকে ছাত্ররাজনীতি ঠিক পথে নেই। বড় দলগুলোকে বিশেষ দায়িত্ব নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে। আমীর খসরু বলেন, ছাত্ররাজনীতি ঠিক করতে হলে জাতীয় নেতাদের ঠিক হতে হবে আগে।নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে দলগুলো সাধারণ মানুষের ভাবনার কতটুকু মূল্য দেয় এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এখন অর্থ-পেশিশক্তি যাঁর আছে এবং যাঁরা চামচাগিরি জানেন, তাঁরাই নেতা হচ্ছেন। দীপু মনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে যাঁদের নির্বাচিত করছে, তাঁরাই পরে নেতা হচ্ছেন। এবার আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে নির্বাচিত ব্যক্তিদেরই মনোনয়ন দিয়েছে।ভবিষ্যতে সত্ ও যোগ্য নেতা তৈরির জন্য রাজনীতিবিদদের ভূমিকা সম্পর্কে জানতে চান এক দর্শক। জবাবে হোসেন খালেদ বলেন, তরুণ প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদদের। দীপু মনি বলেন, আওয়ামী লীগ থেকে নতুনদের উত্সাহ দেওয়া হচ্ছে। ভালো রাজনীতি চাইলে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। আমীর খসরু বলেন, এ জন্য তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে।