বাংলাদেশের নারী নেতৃত্ব সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নারীরা। কিন্তু একটি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের ঘরের মধ্যে বন্দী রাখার অপচেষ্টা করছে। কক্সবাজারের পেকুয়া উপজেলা জাতীয় মহিলা পার্টির সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আমাতুর রহিম।
সম্মেলন উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা মহিলা পার্টির সভাপতি খোরশেদ আরা হক। প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোশারফ হোসেন, কক্সবাজার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আসমাউল হোসনা, জেলা জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান ও নাজিম উদ্দিন। আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, সহসভাপতি এম দিদারুল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম, বদিউল আলম, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরমান বিন কাশেম প্রমুখ।
সম্মেলনে পেকুয়া উপজেলা জাতীয় মহিলা পার্টির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে আমাতুর রহিম, সাধারণ সম্পাদক পদে মোমেনা সোলতানা, সহসভাপতি পদে দিলোয়ারা বেগম, যুগ্ম সম্পাদক পদে জন্নাতুল ফেরদৌস ও তাহেরা বেগমকে নির্বাচিত করা হয়।