দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চক্রান্তে বিএনপি নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্ত করছেন কীভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো যায়। কারণ তাঁরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান।
গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ স্মরণে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারউজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান প্রমুখ।