দেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালায় স্বাধীনতাবিরোধী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল হত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশি–বিদেশি চক্রান্তকারীদের সহায়তায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এ দেশে অপরাজনীতি চালু হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালায় স্বাধীনতাবিরোধী চক্র।’
মোহরা আওয়ামী লীগ: মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
তিনি বলেন, মানবতার ইতিহাসে ‘কলঙ্ক তিলক’ হয়ে থাকবে এই হত্যাকাণ্ড।
আরও বক্তব্য দেন এস এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন, কাজি মাহবুবুল আলম, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চেধুরী, জসিম উদ্দিন, শেখ আহম্মদ, সৈয়দ মুজিবুল হক, জাহেদ হোসেন চৌধুরী, মো. শাখের, সেকান্দর হোসেন চৌধুরী, মো. আলমগীর প্রমুখ।
বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী : সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নাজিমুদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের পরিচালনায় সভায় বক্তব্য দেন স্বপন কুমার দাশ, দীপেন চৌধুরী, রিজোয়ান রাজন, কিরণ শর্মা, আশীষ চৌধুরী, ইসমাইল মানিক, দেবাশীষ আচার্য্য, অচিন্ত কুমার দাশ, প্রণবরাজ বড়ুয়া, বাবলা দাশ, মোস্তারী মোরশেদ, আসিফ ইকবাল প্রমুখ।
বন্দর কর্মচারী পরিষদ: জেলহত্যা দিবস উপলক্ষে বন্দর কর্মচারী পরিষদের উদ্যোগে ৩ নভেম্বর বিকেলে সংগঠনের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবুল মনসুর আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম, সহসভাপতি আবদুর রহমান সিকদার, যুগ্ম সম্পাদক রফিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেজবাউল ইসলাম, সহসম্পাদক আবদুর রাজ্জাক, নাসির উদ্দিন আহমেদ, সঞ্চয়ন সেন, নুরুল আলম, সুলতান মাহমুদ খান প্রমুখ।
দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগ: জেলহত্যা দিবস উপলক্ষে দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ৩ নভেম্বর ফইল্যা তলি বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. ইসমাইল। সাধারণ সম্পাদক আসলাম সওদাগরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন।