দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের তৃতীয় সংশোধনী জাতীয় সংসদে পাস করার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল রোববার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতার দাপটে আওয়ামী মহাজোট সরকার “তথাকথিত” মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দলের বিচারের উদ্দেশ্যে আইন সংশোধনের মাধ্যমে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’বিবৃতিতে জামায়াত দাবি করেছে, এর মাধ্যমে সরকার বিচার বিভাগকে আরও বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার ব্যবস্থা করেছে। রাজনৈতিক বিষয়গুলো আদালতে টেনে নিয়ে বিচারক ও জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে সরকার। এ পদক্ষেপ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে।এদিকে জামায়াতে ইসলামীর মুখপাত্র শফিকুল ইসলাম গত রাতে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জামায়াত নিষিদ্ধ করা হবে বলে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের ১৬ কোটি মানুষের কথা নয়। বাংলাদেশের জন্য এটি খুবই দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের কারণ।’ তিনি বলেন, সরকার যখন এই বিচার শুরু করে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তখন বলেছিলেন, দলের বিচার নয়, ব্যক্তির বিচার হচ্ছে। কিছুদিনের মাথায় এসে এখন এই বিচারের উদ্যোগ নেওয়া অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট এবং একটি দলকে ধ্বংস করা বা সাংবিধানিক অধিকার হরণের শামিল।