দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বর্তমান মহাজোট সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা এবং ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এসব উন্নয়ন কার্যক্রমের লক্ষ্য অর্জনে দরকার ইংরেজিতে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী।গতকাল রোববার সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়-ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টারের এক বছর পূর্তি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। নগরের পূর্ব নাসিরাবাদ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম ব্রিটিশ কাউন্সিলের সেন্টার ম্যানেজার নাঈমুুর রহমান ও রিসোর্স সেন্টারের ম্যানেজার সারোয়াত রেজা।