প্রথম আলোর যুগপূর্তি উৎসবে শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রা, আলোচনাসভা
দেশকে মায়ের মতোই ভালোবাসতে হবে
‘আসুন, দেশকে মায়ের মতোই ভালোবাসি’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার দেশের ১২৫টি স্থানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম আলোর এক যুগ পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক যুগ বড় সময় না হলেও অনেক ক্ষেত্রে প্রথম আলো বড় বড় সাফল্য অর্জন করেছে, পাঠকপ্রিয়তা পেয়েছে। দেশের কল্যাণে শত বাধাবিপত্তি উপেক্ষা করে প্রথম আলোকে আরও এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে আমাদের সবাইকে দেশকে মায়ের মতোই ভালোবাসতে হবে। কেননা সমাজকে আলোকিত করতে হলে এর কোনো বিকল্প নেই।’প্রথম আলোর আয়োজনে এসব অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: সকাল ১০টায় লোকভবন চত্বরে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, পৌর মেয়র সফিকুল হক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, রেজাউর রহমান, তারেকুজ্জামান, গোলাম নবী প্রমুখ। সংগীত পরিবেশন করেন শাশ্বতী দেবনাথ, হাফিজা শারমিন, শিমুল কর্মকার, স্বীকৃতি দাস ও ডালিম কুমার। এর আগে শোভাযাত্রা বের হয়।সাতক্ষীরা: সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস, উপাধ্যক্ষ নিমাই মণ্ডল, শেখ আজাহার হোসেন, শেখ নূরুল হক, কাজী সাঈদুর রহমান প্রমুখ। ইনামুল হক বিশ্বাস বলেন, ভালো কাজে বাধা আসবে, তাতে থেমে থাকলে চলবে না। এগিয়ে যেতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। বন্ধুসভার সদস্যরা সংগীত পরিবেশন করেন।কুষ্টিয়া: সকাল সাড়ে নয়টায় শহরের পৌর বিজয় উল্লাস চত্বর থেকে আনন্দ-শোভাযাত্রা বের হয়ে গণগ্রন্থাগার মাঠে এসে শেষ হয়। উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে এক যুগ পূর্তির কেক কাটেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ তোহুর আহমদ হিলালী।ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবের প্রধান শহীদ মিনারে বন্ধুসভার সভাপতি রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এক যুগ বড় সময় না হলেও অনেক ক্ষেত্রে প্রথম আলো বড় বড় সাফল্য অর্জন করেছে, পাঠকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে পত্রিকার সাফল্য এখন আকাশচুম্বী। আলোচনায় অংশ নেন ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম, শিক্ষাবিদ অধ্যাপক আতাউর রহমান, জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু সায়িদ প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বন্ধুসভার কর্মীরা। এর আগে সকালে শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): যুগপূর্তি উপলক্ষে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছিল। এর মধ্যে ছিল ১২ দিবসে ১২ কর্মসূচি। কর্মসূচির শিরোনাম ছিল ‘সুন্দর দেশ গড়ার স্বপ্নযাত্রা’। বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ হয়। এর আগে গত বুধবার ইভ টিজিং-বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা হয়।কটিয়াদী (কিশোরগঞ্জ): কটিয়াদী উপজেলায় সকালে শোভাযাত্রার পর কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতন হলে আলোচনা সভা হয়। বক্তারা দেশে ইভ টিজিং, মাদক, এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজকে আলোকিত করতে হলে দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে, এর কোনো বিকল্প নেই। কটিয়াদী বন্ধুসভার সহসভাপতি প্রভাষক মো. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও মো. আবুল কাসেম, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির প্রমুখ।শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনারের পাদদেশে বন্ধুসভার সভাপতি অনুজ কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, আওয়ামী লীগের সাহদাত হোসেন, বিএনপির এম ইদ্রিস আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দ আমীরুজ্জামান, বন্ধুসভার জহিরুল ইসলাম প্রমুখ। বক্তব্যের ফাঁকে আবৃত্তি ও গান গেয়ে শোনান বন্ধুসভার সদস্যরা।জুড়ী (মৌলভীবাজার): জুড়ীতেও বর্ণাঢ্য শোভাযাত্রার পর উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা হয়। এতে বন্ধুসভার সভাপতি মৃণাল কান্তি দাশের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় ‘আমার মা’, ‘আমার দেশ’ ও আমার বিদ্যালয়’ বিষয়ে ১০টি বাক্য লিখন প্রতিযোগিতা। তিনটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরস্কার পায় তানভীর হোসেন, একা দে, ফাহিমা আক্তার, সানজিদা ফেরদৌস, অনুস্কা সেনগুপ্ত, অনামিকা দাশ, ফারজানা চৌধুরী, সুহেল আহমদ ও সৌমিত্র পদ দে।সরিষাবাড়ী (জামালপুর): সকালে শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আলোচনা সভা হয়। বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুল হাই, সাংবাদিক জহুরুল ইসলাম, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক জ্যোতিষ চন্দ্র সাহা, বাহাদুর আলী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।তাহিরপুর (সুনামগঞ্জ): উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে তাহিরপুর পূর্ববাজার চাউল মহালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলো সংবাদ পরিবেশনে সৎ ও সাহসী। হাওরপাড়ের কৃষকদের দুঃখ-দুর্দশায় প্রথম আলো প্রথম। সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, আওয়ামী লীগের নুরুল আমিন, কৃষক লীগের শফিকুল ইসলাম, ব্যবসায়ী রতন গাঙ্গুলি, ছাত্রলীগের তারা মিয়া, ছাত্রদলের মেহেদী উজ্জ্বল, বন্ধুসভার বিদ্যুৎ সরকার ও ঝুমা। পরে টাঙ্গুয়া শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): সন্ধ্যায় নবীনগর উপজেলা সদরের ‘আয়েশা আমজাদ টাওয়ার’ প্রাঙ্গণে আলোচনা সভা হয়। বন্ধুসভার উপদেষ্টা আহমেদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কান্তি গুহ, প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার, আওয়ামী লীগের শিব শংকর দাস, বাংলাদেশর কমিউনিস্ট পার্টির আবদুল মালেক, ব্যাংকার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আজহার হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ। সবশেষে পার্থ রাজ দেবের সংগীত পরিচালনায় স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈর উপজেলায় শোভাযাত্রার পর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আলোচনা সভা হয়। উপজেলা বন্ধুসভার সভাপতি সালাউদ্দিন সৈকতের সভাপতিত্বে বক্তব্য দেন কালিয়াকৈর পৌর প্রশাসক মজিবুর রহমান, সাংবাদিক আরিফ হোসেন, সরকার আবদুল আলীম প্রমুখ। পরে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। নবাবগঞ্জ (ঢাকা): যুগপূর্তি উপলক্ষে দোহার উপজেলার বেগম আয়শা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে রতন ভাস্কর্যে সুন্দর বাংলাদেশ গড়ার শপথে অংশ নিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রথীন্দ্র নাথ দত্ত, জয়পাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগের সুরুজ আলম, বন্ধুসভার কাজী সালাহ উদ্দিন প্রমুখ। এর আগে বন্ধুসভার উদ্যোগে জয়পাড়া কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়।কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার ইস্পাহানী ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক, জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট সদস্য ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন। বেলা তিনটার দিকে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান, র্যা বের কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা দর্শন বিভাগের শিক্ষক মাহমুদা আকন্দ। পরে সন্ধ্যা ছয়টায় জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনায় দর্শন বিভাগের শিক্ষক বিপ্লব কুমার হালদার, বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঙ্গীতা আচার্য, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামসুজ্জামান ও বন্ধুসভার সভাপতি ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। পরে সেখানে নৃত্য ও গান পরিবেশন করেন বন্ধুসভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) শাখার সদস্যরা।মানিকগঞ্জ: ঢাকার ধামরাই বন্ধুসভার উদ্যোগে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে শেষ হয়। শোভাযাত্রা শেষে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মশিউর রহমান, মো. নাজমুল হুদাসহ ধামরাই বন্ধুসভার সদস্য ও প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মাহমুদ ইকবাল।এদিকে সাভার বন্ধুসভার সদস্যরা যুগপূর্তি উপলক্ষে সাভার বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত পিকআপ ভ্যানে করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে সদস্যরা আনন্দ ভোজ করে অনুষ্ঠান শেষ করেন।