দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।গতকাল সোমবার বিকেলে ইসলামী ঐক্যজোটের লালবাগের কার্যালয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে আসা দুটি প্রতিনিধিদল আমিনীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।মুফতি আমিনী বলেন, ‘সম্প্রতি ভারতের রামকৃষ্ণ মিশনের ডাকে বাংলাদেশ থেকে একজন শিল্পপতি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। তিনি দেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। কী করে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন? শুনেছি তিনি হজ করেন। শত শত লোককে প্রতিবছর হজে পাঠান। দেশে বহু মসজিদ-মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন। এর পরও তিনি হিন্দু ঐতিহ্য ও চেতনার ধারক রামকৃষ্ণ মিশনে কী করে অংশগ্রহণ করতে পারলেন, ভাবতে অবাক লাগে!’