দেশঘরের গান শুক্রবার শিশু উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হক তাঁর লেখা ও কর্মের মাধ্যমে দেশজ শিক্ষা ও সংগীতের মতো দুটো বিষয়ে জোর দিতে চেয়েছেন। এই দুয়ের যথাযথ পরিচয়ে, চর্চায় ও সংরক্ষণে আমাদের সংস্কৃতির কাঠামোটি মজবুত হয়ে উঠবে।ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’ উৎসবের ঘোষণা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তৈরি বিচ্ছিন্নতার জন্য দায়ী আমরাই। ফলে অনেক কিছুর মতো তাদের অসামান্য সংগীত ভাণ্ডারের সঙ্গে আমাদের যোগসূত্র স্থায়ী হচ্ছে না। জীবনযাপনে আমরা হয়ে পড়েছি যান্ত্রিক। এ থেকে বেরিয়ে আসাটা জরুরি। তারই একটি উপায় আমাদের নিজেদের গানের শেকড়ের সঙ্গে পরিচয়। সেখানে আছে নতুন করে জেগে ওঠার সম্ভাবনা। সেই উজ্জীবনেরই একটি আয়োজন দেশঘরের গান।’লোকগান নিয়ে ছায়ানট দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’ আয়োজন করেছে। আগামী শুক্রবার দুই দিনব্যাপী দেশঘরের গানের উদ্বোধন করবেন শিল্পী সাইদুর রহমান বয়াতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় এবারের আয়োজন চলবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত।গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম, দেশঘরের গান প্রস্তুতি কমিটির সদস্য নাদিরা বেগম, অনিন্দ্য রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘শহরে যে গানের চর্চা হচ্ছে তাতে এক ধরনের যান্ত্রিকতা পেয়ে বসেছে। এখানে বাজনার আধিক্যে গান হারিয়ে যায়। আর দেশজ সংগীতে গানটাই মূল, বাজনাটা শুধু অনুঘটক হিসেবে কাজ করে। দেখা যায়, অনেক আধুনিক গানের শিল্পী দেশ-গ্রাম ঘুরে ঘুরে “লোকগান” সংগ্রহের পর নিজের মতো করে গাইছেন; বাজারও পাচ্ছেন। এতে বোঝা যায়, সেই গানের কথার সঙ্গে আমাদের নাড়ির যোগ আছে। কিন্তু তার প্রকৃত সুর ও আবহের সঙ্গে একটা পরিচয়হীনতা থেকে যাচ্ছে। ফলে পুরো গানটাকে আমরা পাই না, পাই অর্ধেকটা দেশজ ভাষা, সুর ও নন্দনের কৃত্রিম তথা আরোপিত রূপ। দেশঘরের গানের মধ্য দিয়ে আমরা মূলত এই আধাআধি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছি।’এদিকে ওয়াহিদুল হকের জন্মদিনকে উপলক্ষ করে গতকাল ছায়ানট মিলনায়তনে নালন্দার আয়োজনে শিশুদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।আজ থেকে চার দিনের শিশু উৎসবশাহবাগ মোড়ে গতকাল দুপুরে পুতুলনাচের দেখা মিলল। সঙ্গে শিশুদের জনপ্রিয় চরিত্র ডিজনি, ঘোড়ার গাড়িসহ আরও অনেক কিছু। শিশুদের সঙ্গে আবহমান বাংলার নানা মাত্রিক বিনোদন আয়োজনকে পরিচয় করিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী শিশু উৎসব। ব্যতিক্রমী এ উৎসব সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে উৎসবের বিস্তারিত ঘোষণা দেওয়া হয়।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উৎসব ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক সজীব করপোরেশনের ব্র্যান্ড ম্যানেজার অনুপম চন্দ্র দাস। এর অন্যতম আয়োজক যোগসূত্রের প্রধান নির্বাহী রাজীব নূর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তাঁদের এ আয়োজনের মধ্যে লুপ্ত ঐতিহ্যের সঙ্গে নাগরিক শিশুদের যোগসূত্র গড়ার আকাঙ্ক্ষা সুপ্ত রয়েছে। আজ সকাল থেকে উৎসব শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে বেলা তিনটায়। উদ্বোধন করবেন প্রথিতযশা শিল্পী হাশেম খান।পথনাট্যোৎসববাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে গত মাসে অনুষ্ঠিত হয়েছে নাটক নির্মাণ ও অভিনয়বিষয়ক কর্মশালা ও সেমিনার। এ ধারাবাহিকতায় ১৯-২০ মার্চ মিরপুরে এবং ২৪-২৫ মার্চ দনিয়ায় পথনাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, উপ-পরিচালক গোলাম সারোয়ার, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ। বরিশালে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসববরিশাল অফিস জানিয়েছে, বরিশালে প্রথমবারের মতো ছয় দেশের ১৩টি চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চিলড্রেন ফিল্ম সোসাইটি এবং অ্যাচিভ রাইটস টুগেদার আর্ট এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার নগরের অশ্বিনীকুমার হলে বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। গতকাল মঙ্গলবার আয়োজক সংগঠনের পক্ষ থেকে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মার্চ বৃহস্পতিবার থেকে ২০ মার্চ পর্যন্ত তিন দিনে ছয় দেশের ১৩টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।