দেশঘরের গানে প্রাণের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হালের শহুরে গানে যন্ত্রের আধিপত্য। তাতে হূদয়ের অনুভূতি তেমন পাই না। অথচ লোকশিল্পীরা মাঠে-ঘাটে ঘুরে নিজের জীবন-অভিজ্ঞতা থেকে গান লেখেন, গান করেন। সেই গানের সঙ্গে পাই প্রাণের সংযোগ। তাই প্রাণের টানেই এই দেশঘরের গানের উৎসবে আসা।’ দেশঘরের গানের উৎসবে আসা এক দর্শক এভাবেই জানালেন তাঁর অনুভূতি। বিপুল শ্রোতার উপস্থিতিতে দেশঘরের গানের আয়োজন পরিণত হয়েছিল প্রাণের উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সংগীতজ্ঞ ওয়াহিদুল হক স্মারক গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের দেশঘরের গান উৎসব। সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতি। ছায়ানটের আয়োজনে এবার তৃতীয়বারের মতো এই উৎসব হচ্ছে।দেশঘরের গান হলো বৈঠকি ঢঙে পরিবেশিত গান। গ্রামের লোকশিল্পীরা যেভাবে গান করেন সেভাবেই এখানেও বিভিন্ন এলাকার শিল্পীরা গান গেয়ে শোনালেন শ্রোতাদের। প্রথম দিনে গান গেয়ে শোনান কুড়িগ্রামের অনন্ত কুমার দেব ও তাঁর দল। সুনামগঞ্জের কৃষ্ণচন্দ্র ও তাঁর দল পরিবেশন করে ধামাইল। খাগড়াছড়ির ত্রিপুরা জনগোষ্ঠীর ডাইরিং সাংস্কৃতিক ফোরাম পরিবেশন করে গড়িয়া-নৃত্য। উৎসবে ছায়ানটের শিল্পী, শিক্ষক, ছাত্রছাত্রীরাও একক ও সম্মেলক গান পরিবেশন করেন।আজ শনিবার বিকেল পাঁচটায় শুরু হবে সমাপনী দিনের গানের আসর। ফরিদপুরের অমল চট্টোপাধ্যায় কীর্তন ও নড়াইলের সাইফুল বয়াতি জারিগান পরিবেশন করবেন।ঢাকা পদাতিকের নাট্যোৎসবঢাকা পদাতিকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবের স্লোগান ‘ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে জাগো হে নবীন প্রাণ’। উৎসব চলবে ২৫ মার্চ পর্যন্ত।সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ উৎসবের উদ্বোধন করেন। ঢাকা পদাতিকের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরস্ হ্যারেন, ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার প্রমুখ।প্রথম দিনে গতকাল কলকাতার লোককৃষ্টি মঞ্চস্থ করে নাটক তিন নম্বর চোখ। এর নির্দেশনা দিয়েছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। আজ শনিবার সন্ধ্যায় একই দল মঞ্চস্থ করবে ল্যাবরেটরি।এবারের উৎসবে কলকাতার লোককৃষ্টি ও সংলাপ থিয়েটার, সুইজারল্যান্ডের মুমেনসানচ্, ঢাকা থিয়েটার ও পদাতিক নাটক মঞ্চস্থ করবে। উৎসবে দলের প্রয়াত কর্মী আবুল কাসেম দুলাল ও কাজী জাকির হোসেন স্মৃতিপদক দেওয়া হবে।শিশু উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাকলাবাগান মাঠে আয়োজিত চার দিনব্যাপী সজীব শিশু উৎসবের তৃতীয় দিনে গতকাল শুক্রবার বিকেলে পুতুলনাচ, সার্কাস, নাগরদোলা ও চরকির সঙ্গে ছিল শিশুদের সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠান। সকালে শিশুরা অংশ নিয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।চঞ্চল মাহমুদের ‘হূদয়ে বাংলাদেশ’‘হূদয়ে বাংলাদেশ’ নামে আলোকচিত্রী চঞ্চল মাহমুদের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বেঙ্গল গ্যালারিতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ১২ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। প্রদর্শনীতে ১৩৩টি আলোকচিত্র রয়েছে। দেশের প্রকৃতি ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রার নানা অনুষঙ্গ উঠে এসেছে তাঁর ছবিতে। প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত।থিয়েটারওয়ালানাটকের পত্রিকা থিয়েটারওয়ালার উদ্যোগে গঠিত নাট্যদল ‘থিয়েটারওয়ালা রেপাটরি’ গতকাল প্রথমবারের মতো নাটক করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও হলে। শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নামের এই নাটকটির দুটি মঞ্চায়ন হয় সন্ধ্যা সাতটা ও রাত আটটা ১৫ মিনিটে। শাহযাদ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন হাসান শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম, ঋতু সাত্তার, হাসান শাহরিয়ার, দীপক সুমন।ফিরে চলো আপন ঘরেউনিশ শতকের শুরু থেকে পরবর্তী পাঁচ দশকের কলের গান নিয়ে ব্যতিক্রমী সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল সংগীত সংগঠন নিবেদন। গতকাল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘ফিরে চলো আপন ঘরে’ নামের এই অনুষ্ঠানে নিবেদনের শিল্পীরা এইচএমভির রেকর্ড করা বিভিন্ন শিল্পীর গাওয়া জনপ্রিয় ২০টি গান পরিবেশন করেন।অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনা করেন বিশ্বজিত্ রায়, পরিচালনা করেন সঞ্জয় রায়। পরিবেশনার আগে এই গানগুলো নিয়ে আলোচনা করেন করুণাময় গোস্বামী ও অনুপ ভট্টাচার্য। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিমুল মুস্তাফা।