দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব

খাগড়াছড়ির মাটিরাঙ্গা:নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে নিয়ে খুশিমনে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে পাহাড়ের শিশুরা। ছবিটি গতকাল সকালে মাটিরাঙ্গা উপজেলার ৪২ নম্বর সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা

ফেনী:সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে নতুন বই হাতে শিক্ষার্থীরা

মহেশখালী:কক্সবাজারের মহেশখালী উপজেলার লিডারশিপ হাইস্কুল অ্যান্ড কলেজে গতকাল বই উৎসবে অতিথিরা এক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন

পটিয়া:নতুন বই থেকে চোখ সরছে না দুই শিশুর। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা

রাঙামাটি:বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন রাঙামাটির বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আশরাফুল ইসলাম

লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীসহ অন্য অতিথিরা