দেশটা নিজের মায়ের মতো। যদি তোমরা মা ও দেশকে সমঞ্চান করো, তাহলে পৃথিবী তোমাদের সমঞ্চান করবে। জীবনে বড় হতে হলে প্রয়োজন ‘সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ সংঘ।’ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার পাশাপাশি মাদক, ইভ টিজিং ও মুখস্থকে ‘না’ বলার শপথবাক্য পাঠ করানো হয়। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া

সকাল সাড়ে ১০টায় স্থানীয় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তফা জালাল, আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুল ইসলাম, আইনজীবী তারেকুল ইসলাম মৃধা, টেলিটকের আঞ্চলিক ব্যবস্থাপক নিয়াজ মোর্শেদ প্রমুখ।কাজী মোস্তফা জালাল বলেন, ভালো মানুষ হতে চাইলে মেধাবী শিক্ষার্থীদের প্রথম দরকার সত্য কথা বলা। তাই অবশ্যই মিথ্যাকে না বলতে হবে। ফরিদা নাজমিন বলেন, সাহিত্য চর্চা ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না। তাই তোমাদের বেশি করে সাহিত্য চর্চা করতে হবে। অধ্যক্ষ সোপানুল ইসলাম বলেন, দেশটা নিজের মায়ের মতো। যদি তোমরা মা ও দেশকে সমঞ্চান করো, তাহলে পৃথিবী তোমাদের সমঞ্চান করবে। জেলার নয় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান—অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ ও আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চবিদ্যালয়কে সমঞ্চাননা সঞ্চারক দেওয়া হয়। মাদকবিরোধী নাটিকা পরিবেশন করেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা। নৃত্য পরিবেশন করে কৃতী শিক্ষার্থী রাফা ও তার দল। সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা আতিক হাসান, সৈয়দ ওসমান, আসিফ আমির, শায়লা হাই ও কৃতী শিক্ষার্থী অনন্যা বর্ধন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহিন মৃধা ও শাহনাজ জাহান।
নোয়াখালী

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। বক্তৃতা করেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আল-হেলাল মোশারফ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মুহামঞ্চদ শফিকুল ইসলাম, নোয়াখালী জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর মো. নুরুল আমিন, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান, টেলিটকের কর্মকর্তা সামিউল করিম, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক খন্দকার ফখরউদ্দীন আহমেদ, কৃতী শিক্ষার্থী তৌফিক ও রাত্রি। আল-হেলাল মোশারফ হোসেন বলেন, ‘জীবনে বড় হতে হলে, সফল হতে হলে প্রয়োজন ‘সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ সংঘ।’ মুহামদ শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের দূত হিসেবে বিশ্বের কাছে নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে প্রমাণ করতে হবে।’ অনুষ্ঠানে প্রায় পাঁচ শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান —বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার
ফরিদপুর
স্থান: কবি জসীম উদ্দীন মিলনায়তন
সময়: সকাল ১০টা