দেশটা পরিষ্কার করি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগর পরিচ্ছন্নতায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’। আজ শনিবার বেলা দুইটায় ব্রজমোহন কলেজের সামনের রাস্তা থেকে এ কার্যক্রম শুরু হবে। পরিচ্ছন্নতা অভিযান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে বরিশালের তিন শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নগরের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ফিদা হক জানান, এ বছরের ৩১ ডিসেম্বর ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ হিসেবে পালনের লক্ষ্যে পরিবর্তন চাই কাজ শুরু করেছে। বরিশাল অফিস