দেশবন্ধু সুগার মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি নিয়ে দুর্নীতির অভিযোগে দেশবন্ধু সুগার মিলের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, দেশবন্ধুর বিরুদ্ধে পাওয়া অভিযোগের বেশ কিছু সত্যতা পাওয়া গেছে।জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। সংসদ ভবনে সংসদীয় কমিটির সভার পর এই সংবাদ সম্মেলন করা হয়। সভায় কমিটি এ ঘটনায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।তোফায়েল আহমেদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশবন্ধু সুগার মিল রপ্তানির জন্য করপোরেশনের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ছয় হাজার মেট্রিক টন চিনি উত্তোলন করে। কিন্তু ওই সময় দেশীয় বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি বিদেশে চিনি রপ্তানি না করে স্থানীয় বাজারে বিক্রি করে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কাছে জানতে চাইলে তারা জানায়, চিনি রপ্তানি করা হয়েছে। কিন্তু রপ্তানির পক্ষে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনার কারণে বিচারপ্রক্রিয়া এত দিন স্থগিত ছিল। কিন্তু এখন আর কোনো বাধা নেই।কমিটির সভাপতি বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে দৈনিক প্রায় এক হাজার ৭৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার একটি সার কারখানা করা হবে। বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগে এ কারখানা স্থাপনে ব্যয় হবে প্রায় পাঁচ হাজার ৩১৮ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার ঋণসহায়তা দেবে চার হাজার ২৫০ কোটি টাকা। বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৬৮ কোটি টাকা। এই কারখানা স্থাপনে স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।এর আগে কমিটির সভায় সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ। সভায় অংশ নেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান, আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, আলী আজগর ও সুলতানা বুলবুল।