দেশবাসীর প্রত্যাশা পূরণ হওয়া কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় নতুন সদস্য নেওয়া হলেও দেশবাসীর প্রত্যাশা পূরণ হওয়া ‘কঠিন কাজ’ বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার। মন্ত্রিসভার সাত সদস্যের সংযোজন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ কথা বলেন তিনি।রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমাদের চেয়ারম্যান (হুসেইন মুহম্মদ এরশাদ) ইতিমধ্যে সরকারের বিভিন্ন বিষয়ে কঠিন কথা বলছেন। যে প্রতিশ্রুতি দিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছিল, তা পূরণ হওয়াটাই আমাদের কাম্য।’মন্ত্রিসভায় দুই নেতার যোগ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে হাওলাদার বলেন, ‘তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন দুজনই অভিজ্ঞ নেতা। বিশেষ করে, তোফায়েল আহমেদের দীর্ঘদিনের রাজনৈতিক দূরদর্শিতাকে আমরা খাটো করে দেখি না। আর মেনন সাহেবের দল ছোট হলেও অনেক অভিজ্ঞ লোক আছেন। তিনি তাঁদের পরামর্শ নিয়েছেন।’