দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার দেশবিরোধী যেসব চুক্তি করছে, তার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি বলেন, সরকার প্রশাসনসহ সর্বত্র দলীয়করণ করে দেশ অচল করে দিয়েছে। দেশ রক্ষায় এখন আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। খবর ইউএনবির।গতকাল মঙ্গলবার তাঁর গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের এক সভায় তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, দেশের সর্বত্র এখন শকুনিদের থাবা বিস্তৃত হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এটা রুখতে হবে। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সরকার ভারতের সঙ্গে যেসব চুক্তি করেছে, তা থেকে বাংলাদেশ কিছুই পাবে না। প্রতিবেশী দেশ আমাদের ভূখণ্ড কেড়ে নিচ্ছে। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করছে। কিন্তু এর পরও সরকার এগুলোর প্রতিবাদ করার মতো সাহস পাচ্ছে না।’খালেদা জিয়া বলেন, দেশ এখন এক জটিল সময় পার করছে। সরকার দৈনন্দিন সমস্যা সমাধানে নজর না দিয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।