দেশব্যাপী কৃষকদের অবস্থান-অবরোধ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে কিছু টাকা ভর্তুকি দিলেই কৃষক ও কৃষিবান্ধব হওয়া যায় না। ফসলের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, জমি হারাচ্ছেন।বাংলাদেশ কৃষক সমিতির নেতারা এ অভিযোগ করেছেন। গতকাল বুধবার দেশের প্রায় ৫০টি স্থানে সার-বীজ-ডিজেল কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের সমবায় সমিতি গঠন করে ন্যায্য দামে ধান-পাট বা কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা, ফসলের লাভজনক দাম নিশ্চিতকরণের দাবিতে প্রায় এক ঘণ্টা রাজপথে অবস্থান-অবরোধ কর্মসূচি পালন করেন সমিতির নেতা-কর্মীরা।গাজীপুর ধলাদিয়ায় মহাসড়কের কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোর্শেদ আলী বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে হলে কৃষিবান্ধব নীতি প্রয়োজন।