দেশব্যাপী সুজনের মানববন্ধন শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ প্রতিরোধে ১৬ জুলাই শনিবার দেশব্যাপী মানববন্ধনের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঢাকায় মানববন্ধন করা হবে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।
গতকাল রোববার সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাঁরা অসাম্প্রদায়িক ও গণতন্ত্রে বিশ্বাসী নাগরিকদের মানববন্ধনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।