দেশব্যাপী ১৪ দলের মানববন্ধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে আজ রোববার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা সদরে ১৪ দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকায় এই মানববন্ধন কর্মসূচি গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মত্স্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। মানববন্ধনের এ স্থানগুলোতে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।