দেশি অনুষ্ঠান বিদেশি চ্যানেলে সম্প্রচারের ব্যবস্থা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশী টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান যাতে বিদেশী চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়, সে জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটে—এ ধরনের নতুন সিনেমা তৈরির জন্য অর্থ প্রদান শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। তিনি বলেন, জিয়া শিল্পীদের উৎসাহিত করতেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া তাঁর শাসনামলে সাংস্কৃতিক অঙ্গনে নতুন শিল্পী তৈরির চেষ্টা করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে তাঁরা সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাসের সভাপতি আবুল হাশেম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার ২০ জন গুণীকে সম্মাননা দেওয়া হয়। ইউএনবি।