দেশি গরুর বেশি কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কোরবানির গরুর হাটে ক্রেতাদের কাছে মোটাতাজা গরুর চেয়ে চিকন ও দেশি জাতের গরুর কদর বেশি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঢাকিরগাঁও, মুন্সীরহাট, ভাঙ্গারপাড় ও পৈলপাড়া গরুর হাটে গিয়ে দেখা যায়, সেখানে অনেক ক্রেতা চিকন দেশি গরু কিনছেন।  ঢাকিরগাঁও হাটে গরুবিক্রেতা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে সেখানে ছয়টি দেশি গরু এনেছেন। সবগুলো বিক্রি হয়ে গেছে। গড়ে প্রতিটি গরু তিনি ৪০-৫০ হাজার টাকায় বিক্রি করেছেন।