দেশি ফলের বাহারি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত ফল মেলায় গতকাল স্টল ঘুরে দেখছেন কয়েকজন ক্রেতা l ছবি: প্রথম আলো
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত ফল মেলায় গতকাল স্টল ঘুরে দেখছেন কয়েকজন ক্রেতা l ছবি: প্রথম আলো

বছরের আট মাসই পাওয়া যাবে বারোমাসি, বৈশাখী, আশ্বিনা, শ্রাবণী, ভাদুরীসহ নানা জাতের আম; ভাবা যায়? শুধু আমই নয়, পরিকল্পিত চাষাবাদে পাওয়া যাবে অন্যান্য ফলও। রাজধানীর ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নানা জাতের নতুন ও বিলুপ্তপ্রায় ফল নিয়ে জাতীয় ফল প্রদর্শনী ২০১৪ শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় ফল প্রদর্শনী ও জাতীয় ফলদ বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত৷ তবে বৃক্ষরোপণ পক্ষ চলবে ৩০ জুন পর্যন্ত।
এবারের ফল প্রদর্শনীতে ৭১ জাতের আম নিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব আমের নামও বেশ বাহারি, যেমন: বঙ্গবন্ধু, বিশ্বনাথ চ্যাটার্জি, গৌড়মতি, কালোপাহাড়, কুয়াপাহািড়, রানীপছন্দ, মল্লিকা, ক্ষীরশাপাতি, আনন্দপুির, বাদশাভোগ, গ্রেট বোম্বাই ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে আমের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুরুল হান্নান বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বছরই বিভিন্ন ফলের নতুন জাত উদ্ভাবন করে। প্রতিবছর মেলায় সাধারণ মানুষকে এসব ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হয়।
মেলায় অঞ্চলভেদে বিভিন্ন ফলের পৃথক স্টল রয়েছে৷ উত্তরাঞ্চলের ফল, ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের ফল, উপকূলীয় অঞ্চলের ফল, পাহাড়ি অঞ্চলের ফল ইত্যাদি ভাগে ফলের পসরা নিয়ে বসেছে তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল বসেছে প্রদর্শনীতে।
মেলায় দেখা মিলছে বিভিন্ন দেশি ফলেরও। ডেউয়া, সফেদা, বিলািত গাব, করমচা, কাউফল, শরিফা, অড়বরই, বেতফল ও লটকনের মতো ফলগুলো আগ্রহভরে দেখছিলেন মেলায় আসা দর্শনার্থীরা। অনেকে মুঠোফোনে ছবি তুলে নিচ্ছিলেন।
শংকর থেকে আসা মুন্নি তেমনি একজন৷ তিনি মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন ফলের ছবি তুলছিলেন। তিনি বললেন, ‘এখানে এমনও অনেক ফল দেখছি, যেগুলো আগে দেখার সুযোগ হয়নি।’
অনেকে দেিশ ফল দেখে শৈশবে ফিরে যাচ্ছিলেন। সোনারগাঁয়ের আলতাফ হোসেন মাকে নিয়ে মেলায় এসেছেন৷ কয়েকটি ফল দেখিয়ে তিনি বললেন, ‘আগে এই ফলগুলো আমাদের বাড়িতে হতো কিংবা স্থানীয় বাজারেও পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না৷’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম ফরমালিন প্রসঙ্গে বলেন, ফরমালিন যারা দেয়, তারা ‘পাবলিক এনিমি’। এটি পুলিশ-দারোগা দিয়ে বন্ধ করা সম্ভব নয়, জনসচেতনতা বাড়াতে হবে।