দেশীকোত্তম সম্মাননা পাচ্ছেন সন্জীদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব আজ শুক্রবার। সকাল সাড়ে সাতটায় এ উৎসব শুরু হবে শান্তিনিকেতনের ঐতিহাসিক আম্রকুঞ্জের বিশেষ মঞ্চে। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সমাবর্তন উৎসব।এবারের সমাবর্তন উৎসবে পাঁচ বিশিষ্টজনের হাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা দেশীকোত্তম তুলে দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশের রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী সন্জীদা খাতুন পাচ্ছেন এ সম্মাননা।