দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকা থেকে গতকাল শনিবার ভোরে দেশীয় অস্ত্র, গ্রিল ও তালা ভাঙার সরঞ্জাম, মুখোশসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো খোকন মিয়া, শ্যামল মিয়া, সুজিত চন্দ্র, রায়হান মিয়া ও শাহীন মিয়া। তারা ভৈরব ও নরসিংদীর বেলাব এলাকার বাসিন্দা। পুলিশের ধারণা, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।