প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় চলচ্চিত্র মুক্তি দিলেই আন্দোলন—এই সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেন তাঁরা। এফডিসির জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এই জরুরি বৈঠকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২৩ ডিসেম্বর বা এর পরে যদি এ দেশের কোনো প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়, তাহলে ওই দিন থেকে ঢাকাই চলচ্চিত্রের সব কাজ বন্ধ করে দেওয়া হবে। যেসব প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে, সেসব প্রেক্ষাগৃহে ভবিষ্যতে বাংলাদেশের কোনো ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর জানান, ভারতীয় ছবি প্রতিরোধে একটি কমিটি গঠন করা হবে।