প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
আল-কায়েদা প্রধানের পাঠানো ভিডিও বার্তার প্রতিবাদে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এক সমাবেশে ছাত্রলীগের নেতারা এ অভিযোগ করেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, দেশীয় ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিদেশি জঙ্গিদের সহায়তায় খালেদা জিয়া ও তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ সময় তিনি আজ সোমবার সারা দেশে সব মহানগর, জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।