দেশীয়দের সুযোগ রাখার সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দরপত্র আহ্বানের সময় দরপত্রের শর্তাবলিতে দেশীয় বিনিয়োগকারীদের জন্য সুযোগ রাখার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে যেসব গ্রাহক বিদ্যুতের জন্য আবেদন করেছেন, তাঁদের দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে বলা হয়েছে। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আবু জাহির, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।