দেশে হূদেরাগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস, ক্যানসার—এ রকম অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়ছে। জীবনধারার পরিবর্তন, ধূমপানসহ তামাকজাত দ্রব্যের অতি ব্যবহার, কায়িক শ্রম না করা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এসব রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে হূদেরাগ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। চার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ও জাতীয় অধ্যাপক আবদুল মালিক বলেন, গত কয়েক বছরে দেশে হূদেরাগের চিকিৎসার মান বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। হূদেরাগের চিকিৎসার জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে এবং ঢাকার বাইরে চিকিৎসাসুবিধা বাড়াতে হবে।প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বর্তমান সরকারের সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে অনেক আধুনিকায়ন হয়েছে।বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি সাংসদ এম আমানুল্লাহ বলেন, আর্থসামাজিক অবস্থা, শিক্ষার হার কম, রোগ সম্পর্কে অজ্ঞতা, দারিদ্র্যের কারণে বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোতে হূদেরাগসংশ্লিষ্ট রোগের প্রাদুর্ভাব বাড়ছে। কম খরচে কীভাবে মানুষকে এ রোগের চিকিৎসা দেওয়া যায়, সে বিষয়ে সরকারকে কাজ করতে হবে।ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে আজাদ খান বলেন, বেশির ভাগ অসংক্রামক রোগই প্রতিরোধযোগ্য। আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ১২ জন বিশেষজ্ঞসহ ৪৫৯ জন চিকিৎসক সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামী সোমবার পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসংক্রান্ত বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হবে।