প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, দেশে এখন অস্থিরতা নেই। গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলার সমাপনী দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের সঙ্গে সন্ত্রাসের কোনো দিন মিল হতে পারে না। বিশ্বের অনেক দেশ আছে, যেখানে সন্ত্রাসের সঙ্গে সমঝোতা হয়নি। শ্রীলঙ্কায় বহু বছর তামিলরা সন্ত্রাস করেছে। কিন্তু সরকার তাদের সঙ্গে আলোচনায় বসেনি। সেই তামিলদের সন্ত্রাসী কর্মকাণ্ড স্তব্ধ করা হয়েছে।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তীর পরিচালনায় ও কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, ইউএনও মুহম্মদ শাহীন ইমরান।