দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই, দিনদুপুরে মানুষ খুন হচ্ছে। তবে দেশের গণমাধ্যম এ ব্যাপারে যথেষ্ট সক্রিয়। গণমাধ্যমে জনগণ সবই জানতে পারছে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদলের বর্ধিত সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ মুশফিকুর রহমান এসব কথা বলেন।যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুবদলের উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম। বক্তব্য দেন বিএনপির উপজেলা সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, সাবেক সভাপতি জহিরুল হক প্রমুখ।