দেশে আইনের শাসন অনেকাংশে অনুপস্থিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সঠিক গণতান্ত্রিক পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দেশে আইনের শাসন অনেকাংশে অনুপস্থিত বলেও মনে করেন তিনি। তাঁর মতে, দেশের নির্বাচন ব্যবস্থাপনাকে আস্থার দিক থেকে শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। দুর্নীতি আকাশচুম্বী। মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। এ অবস্থায় গণফোরামকে সত্য কথা বলতে হবে। গতকাল শুক্রবার গণফোরামের কার্যালয়ে স্থায়ী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। সভায় মোস্তফা মহসিন, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, শান্তিপদ ঘোষ প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি