দেশে আজ মেধাবীরাই দুর্নীতিতে লিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ভালো ছাত্র হলেই চলবে না। সমাজে প্রতিটি ক্ষেত্রে ভালো কাজ করতে হবে। দেশে আজ মেধাবীরাই অনিয়ম-দুর্নীতিতে লিপ্ত। এ দেশের কৃষক তাদের চেয়ে অনেক ভালো। তোমরা যারা আজ ভালো ফলাফল করেছ, ভবিষ্যতে রাজনৈতিক, আমলা, চিকিৎসক, প্রকৌশলী যা-ই হও না কেন, সততার মাধ্যমে কাজ করে এ দেশকে গড়ে তুলবে।গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন।তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মানুষ কম-বেশি মেধা নিয়ে জন্ম নেয়। অভিবাবক ও শিক্ষকদের দায়িত্ব সেই মেধাকে কাজে লাগানো। আশা করব, শিক্ষকেরা কোমলতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ প্রয়াশ চালাবেন।’জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ বেগম রাজিয়া হোসাইন, পুলিশ সুপার মীর রেজাউল আলম, সৈয়দ ওয়াহিদুল ইসলাম, শাহ আজিজুল হক, অধ্যক্ষ শরীফ সাদী, প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর প্রমুখ। এদিকে গতকাল বিকেলে স্পিকার কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।