দেশে আজ সর্বগ্রাসী সংকট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশে আজ সর্বগ্রাসী সংকট চলছে। দ্রব্যমূল্য, বাসভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। দফায় দফায় বেড়ে চলছে জ্বালানি তেলা-গ্যাস-বিদ্যুতের দাম। শেয়ারবাজারে লুণ্ঠন করা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ড. কামাল বলেন, দলীয়করণ ও অযোগ্যদের নিয়োগের কারণে ভেঙে পড়ছে বিচার বিভাগ ও প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিস্তা, টিপাইমুখ বাঁধ ও ট্রানজিট নিয়ে সংসদে স্বচ্ছতার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। সভায় গণফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান, আবদুর রউফ, মো. সামসুদ্দোহা, এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।